মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২১ | ১০:০১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে পাঠদান হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি গেট দিয়ে প্রতিদিন শ্রেণীকক্ষে প্রবেশ করে। প্রবেশ পথে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও স্কাউট সদস্য হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স নিয়ে দাঁড়িয়ে থাকে। বিদ্যালয় আগত প্রত্যেক শিক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে ঢুকতে হয়।

শ্রেণিকক্ষে প্রবেশ করার পর প্রতিটি টেবিলে দু’জন করে শিক্ষার্থী আসনে বসে। সর্বোপরি আনন্দঘন পরিবেশে পাঠদান করা হয়।
দেড় বছর পর বিদ্যালয় খুলে দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে। কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ জানা গেছে, তাঁরা খুশি। এখন পাঠে মনোনিবেশ করতে পারবে।

বিজ্ঞাপন


ওটারচর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন শামীম বলেন দীর্ঘ ১৭ মাস পর বিদ্যালয় খুলে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করে। এছাড়া শিক্ষক , কর্মচারী ও শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মেপে প্রবেশ করতে হয়। কোনো শিক্ষার্থী মাস্ক নিয়ে না আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সরবরাহ করে থাকি। অফিস কক্ষের সামনে বিশুদ্ধ পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা