
দেশে আসলো উপহারের আরও ২৯টি অ্যাম্বুলেন্স


ভারত সরকারের উপহার দেওয়া চতুর্থ চালানের আরও ২৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। চারটি চালানে ভারত থেকে এলো ১০০টি অ্যাম্বুলেন্স।
চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এরই অংশ হিসেবে ২৯টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ ১টি, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ১০০টি অ্যাম্বুলেন্স। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। ভারত সরকারের উপহারের এই অ্যাম্বুলেন্স কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকার উদ্দেশে রওনা হবে।
বেনাপোল শুল্ক হাউজ থেকে ছাড়পত্র পাওয়ার পর এগুলো সোমবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাকি ৯টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
সূত্র:দৈনিক ইত্তেফাক
R/N




























