বিক্রমপুর থেকে হাজীগঞ্জে এসে চুরির চেষ্টা, আটক দুই

Default User
হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ৩:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো বিক্রমপুরের দুই চোর। পরে ধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘটনাটি শনিবার হাজীগঞ্জ কাপড়িয়া পট্রির দক্ষিণ মাথায় মেয়র পার্কের পিছনে দিলদার কটেজের ৫ম তলায়।

বিল্ডিংয়ের মালিক ফরহাদ পারভেজ পপুলার বিডিনিউজকে জানান, পাঁচ তলার রুমের দরজা বন্ধ ছিল। তারা তালা বন্ধ করে ঢাকায় বেড়াতে যায়। ঘটনার দিন চোর চক্র তালা ভেঙ্গে পাঁচ তলার ওই রুমে ঢুকে চুরি করছিল। ওই সময় বাড়ির দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে চার দিক থেকে লোকজন ছুটে এসে দুই জনকে আটক করে।

একজন হাত পসকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

পুলিশ চোর চক্রের বরাত দিয়ে জানায়, আটককৃত দুই চোর বিক্রমপুর টঙ্গিবাড়ি থানার সুমন হোসেন (৪২), বিক্রমপুর জেলার চড়পাড়া থানার লিটন হোসেন(৪৫)। পালিয়ে যাওয়া চোরের নাম অনিক। তার বাড়ি ও বিক্রমপুর। পালিয়ে যাওয়া অনিক হাজীগঞ্জে ফার্নিচারের দোকানে কাজ করে বলে জানান চোর চক্র।

হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নাজিম হোসেন জানান, ৫ম তলা ভবনে চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, আটককৃত চোর চক্রকে জেলহাজতে প্রেরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা