ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে সরকারি সড়ক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২১ | ৬:০০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন গ্রামে হানিফ মীরের দিঘীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে আমিরা বাজার টু মুন্সিরহাট সড়কে ভাঙন দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকার হানিফ মীর ও শাহাজান মীর পার্শ্ববর্তী উপজেলা রামগঞ্জ থেকে জৈনক ইকবাল পাটওয়ারীর ড্রেজার মেশিন লাগিয়ে বালি তুলছে। দুই বছর আগে একই দিঘী থেকে অবৈধভাবে উত্তোলনের তোলার কারণে রাস্তা ও গাইড ওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত কয়েক মাস পূর্বে রাস্তা ও গাইড ওয়াল পূনঃরায় সংস্কার করা হয়েছে। কিন্তু এ ড্রেজার বসানোর কারনে রাস্তার গাইড ওয়ালটির একাংশ ধ্বসে পড়ে। এতে রাস্তার কিছু অংশ ফাটল দেখা দিয়ে সামান্য হেলে পড়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলার পর স্থানীয়দের সহযোগিতায় ড্রেজারটি সরিয়ে ফেলা হয়। এ সময় তারা তাদের ভুল স্বীকার করে এবং আর কখনো ড্রেজার বসাবে না বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে উপজেলার প্রত্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসের সহযোগীতায় বাড়ির আঙ্গিনা ও ফসলি জমিসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আসছে প্রতিনিয়ত। এমনটাই মনে করছেন সচেতন মহল।

এদিকে গত তিনদিন ধরে ওই ইউনিয়নের ভূমি অফিসার আবদুর সাত্তারকে ফোন করলেও সে ঘটনাস্থলে যায়নি। স্থানীয়দের দাবী ভূমি অফিসার ড্রেজার সংশ্লিষ্টদের কাছ থেকে উৎকোচ খেয়ে ড্রেজার চালনোর অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরী জানান, আপনাদের উদ্দ্যোগটি প্রশংসনীয়। ভালো কাজ করেছেন, ধন্যবাদ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব