১০ সেপ্টেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মতলব উত্তরে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ১০:২৫
Link Copied Successfully!

১০ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর পল্লী বিদ‍্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল দপ্তরের বিদ্যুৎ বিতরণ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান বর্ষা মৌসুমে বিভিন্নস্থানে ডালপালা বেড়ে বিতরণ লাইনের সংস্পর্শে এসে ঘরে ঘরে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। তাই ডালপালা কাটার জন্য ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

পাঁচানী উপ-কেন্দ্রের আওতায় কালিপুর, ঘনিয়ারপাড়, ছেংগারচর, মোহনপুর, এখলাছপুর, ফরাজিকান্দি, নাউরি, পাঁচানী ও গজরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন চাঁদপুর পল্লী বিদ‍্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল দপ্তরেরউপ-মহব্যবস্থাপক প্রকৌশলী মো. সাদেক।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা