মতলবে কুকুরের কামড়ে আহত দশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ৮:২৬
Link Copied Successfully!
কুকুর

মতলব উত্তর উপজেলায় বুধবার বিকালে পাগলা কুকুরের কামড়ে ১০জন গুরুতর আহত হয়েছে। উপজেলার এনায়েতনগর, বারোহাতিয়া, রসুলপুর, শাহাবাজকান্দি ও সানাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন বারোহাতিয়া গ্রামের অনিক মিয়া (১৮), রহিমা বেগম (৬০), আলেকজান বেগম (৮০), ও সাকিব হোসেন (৬২), এনায়েতনগর গ্রামের ফারজানা আক্তার (৮) ও রাফাত মিয়া (১০), শাহাবাজকান্দি গ্রামের মাকসুদা বেগম (৫০) ও মিজানুর রহমান (৬০), সানাতারকান্দি গ্রামের মো. সরাফউদ্দিন (১৭) এবং রসুলপুর গ্রামের আলফু দেওয়ান (৪০)।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল ও এলাকাবাসী জানান, পাগলা কুকুরটি লোকজনের পা, কোমর, পিঠ ও বুকে এলোপাথারি কামড়াতে থাকে। ওই সময়  কুকুর থেকে বাঁচার জন্য মাইকিংও করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব কিশোর বণিক বলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়া ওই ১০ জনকে র‍্যাবিক্স-ভি ইনজেকশন দেওয়া হয়েছে। তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা