
করোনা ভ্যাকসিন নিবন্ধনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে
Link Copied Successfully!


দেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা চার কোটি ছাড়িয়েছে।
মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ২ লাখ ৫৭৪ জন।
তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ২১৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেন।


স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।
রাজধানীসহ সারাদেশে গণভ্যাকসিনসহ সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন আরও ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ ৭৯৪ জন ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন।
সূত্র:জাগরন
R/N




























