সরকারি ওষুধ ফার্মেসীতে বিক্রি, ফরিদগঞ্জের আরমানসহ গ্রেফতার দুই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২১ | ৬:০০
Link Copied Successfully!

পৃথক অভিযানে র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানা এলাকায় সরকারি ঔষধ
কালোবাজারে ব্যক্তিমালিকানাধীন ফার্মেসীতে বিক্রয় এবং অননুমোদিতভাবে আমদানিকৃত বিদেশী
ও বাংলাদেশী ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে দুইজন গ্রেফতার। বিপুল পরিমাণ ঔষধ জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায়
কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “আব্দুল্লাহ ফার্মেসী” তে বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে
বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারী ঔষধ ও নগদ ১,৪০০ টাকাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটিচারপাড়া গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়া এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি ঔষধসমূহ সে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে কালোবাজারে বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায়
কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “প্রিয়াংকা ফার্মেসী” তে বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরী বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশে তৈরী ভেজাল ঔষধ ও নগদ ১,৪১,৪০ টাকাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ আরমান হোসেন (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঔষধসমূহ সে
অননুমোদিতভাবে আনয়ন করে ফার্মেসীতে বিক্রয় করে।

বিজ্ঞাপন

সরকারী ঔষধ কালোবাজারী এবং অননুমোদিত, ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা