পৃথক অভিযানে র্যাব-১১ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানা এলাকায় সরকারি ঔষধ
কালোবাজারে ব্যক্তিমালিকানাধীন ফার্মেসীতে বিক্রয় এবং অননুমোদিতভাবে আমদানিকৃত বিদেশী
ও বাংলাদেশী ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে দুইজন গ্রেফতার। বিপুল পরিমাণ ঔষধ জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায়
কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “আব্দুল্লাহ ফার্মেসী” তে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে
বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারী ঔষধ ও নগদ ১,৪০০ টাকাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটিচারপাড়া গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়া এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি ঔষধসমূহ সে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে কালোবাজারে বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর সন্ধ্যায়
কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের “প্রিয়াংকা ফার্মেসী” তে বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরী বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশে তৈরী ভেজাল ঔষধ ও নগদ ১,৪১,৪০ টাকাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ আরমান হোসেন (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঔষধসমূহ সে
অননুমোদিতভাবে আনয়ন করে ফার্মেসীতে বিক্রয় করে।
সরকারী ঔষধ কালোবাজারী এবং অননুমোদিত, ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।