‘স্বধীনতা একমাত্র আওয়ামীলীগের জন্য, ২৩ সাল বেশি দূরে নয়’ বললেন ইঞ্জিঃ মমিন

Default User
মঈনুল ইসলাম কাজল
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ১:১৫
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বিকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীর বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এসময় তিনি তার বক্তব্যে বলেন, কিছু মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি করছেন যা করা সমচিন নয়। আজ দেশের মাঝে কাউকেই কথা বলতে দেয়া হয় না। তা দেখে মনে হয় স্বাধীনতা একমাত্র আওয়ামীলীগের জন্য।

বিজ্ঞাপন

তিনি সরকারের উদ্দেশে বলেন, ২০২৩ সাল বেশি দুরে নয় ক্ষমতা ছেড়ে দিতে হবে। বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। ১৩ বছর বহু মামলা হামলার মধ্যে রয়েছি। সুসময়ে কাউকে সুবিধা দেয়া হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, বিএনপির নেতা জিয়া উদ্দিন বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব এড শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন প্রমূখ। আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এছাড়া করোনা মোকাবেলায় দলের পক্ষ থেকে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা