ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২১ | ৬:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট ও আমড়া খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত আল-আমিন হোসেনকে (২০)কে ধর্ষণের ছয় ঘণ্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

৩১ আগস্ট মঙ্গলবার উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বিষকাঁটালি গ্রামে এমন পাশবিক নির্যাতনের স্বীকার হয় ৭ বছরের শিশুটি।

বিজ্ঞাপন

পুলিশ ও ধর্ষণের স্বীকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটিকে পাশের বাড়ি রাবেয়া কাছে আরবী পড়তে দিয়ে শিশুর মা আলগী বাজারে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফিরলে শিশুটি তার মাকে এমন পাশবিক নির্যাতনের কথা কাঁদতে কাঁদতে জানায়।

এদিকে ধর্ষকের মামাসহ তার পরিবারের লোকজন ধর্ষিত শিশুর পরিবারকে মামলা না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভুক্তোভুগী পরিবার জানায়।

এছাড়া একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় ওই পরিবারকে ভয়-দেখিয়ে সমঝোতার জন্য উঠেপড়ে লাগে এবং শিশুটিকে ডাক্তারের কাছে নিতে বাঁধা প্রদান করে। নিরূপায় হয়ে শিশুটির পরিবারের লোকজন ফরিদগঞ্জ থানায় ফোন করে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, অভিযুক্ত ধর্ষক আল-আমিন কর্তৃক ইতিপূর্বেও একই বাড়ির বিধবা ও বৃদ্ধা দুই মহিলা অনুরূপ ঘটনার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা তখন কোনো প্রকার আইনের আশ্রয় নেননি।

থানার ওসি (তদন্ত) বাহার মিয়া ঘটনাটি শুনা মাত্রই রাতেই উপ-পরিদর্শক নূরুল ইসলাম, বরকত উল্যা, এ এস আই শিকদার হাসিবুর রহমান, জুমায়েত হোসেনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যাওয়ার সময় তার মামার বাড়ি থেকে আটক করে।

তাছাড়াও ওই শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা