চাঁদপুর ও শরীয়তপুর জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২১ | ৩:২০
Link Copied Successfully!

চাঁদপুর ও শরীয়তপুর জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীতে একটি সেতুর। অবশেষে এই নৌ-রুটে দুই জেলাবাসীর সেই স্বপ্নের সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। সে জন্য সেতু বিভাগকে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে বলা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নিজ জেলা চাঁদপুরে আসলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ড. শামসুল আলম জানান, নদীতে টানেল নির্মাণ সবচেয়ে ভালো পদ্ধতি। এতে নদী রক্ষা পায়। সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হয়, টানেলে খরচ কয়েকগুণ বেশি। এ মুহূর্তে টানেল নির্মাণের ব্যয় বহন করা সম্ভব নয়। চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা হচ্ছে। এর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত ব্রিজের লাভ-ক্ষতি, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়তা, যাতায়াত সুবিধা-অসুবিধা, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। এরপর তারা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের আলোকে ব্রিজ নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর ফলে মুন্সীগঞ্জ-মতলব-চাঁদপুর-শরীয়তপুর-ভোলা আঞ্চলিক মহাসড়ক এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে।

শুধু তাই নয়, এই ব্রিজ নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২২ জেলা, সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহণে সময় কমিয়ে আনাও সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। এই সেতুর একপ্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট আর অন্যপ্রান্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার। ইতোমধ্যে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের ডিপিপি প্রস্তুত করেছে সড়ক ও জনপথ অধিদফতর।

বিজ্ঞাপন

সড়ক বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, আলুবাজার থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে যোগাযোগ সহজ হবে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের পণ্য সড়কপথে পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, আলুবাজার ফেরিঘাট থেকে হরিণাঘাট ফেরিঘাট পর্যন্ত সেতুর দৈর্ঘ্য ১০ কিলোমিটার হলেও এখানে মূল সেতুর দৈর্ঘ্য মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটার। বাকিটা চর এলাকা। এখানে নদীর গভীরতাও প্রায় ৬৫ মিটার।

এ ব্যাপারে চাঁদপুরের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সরকারের আইডব্লিউএম বিভাগসহ আরো অন্য কয়েকটি বিভাগের নানা পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বাস্তবতা বলা সম্ভব।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব