চাঁদপুরে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২১ | ১:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরে ফের মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩০ আগস্ট সোমবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর আঞ্চলিক সড়কের পাসপোর্ট অফিস সংলগ্ন রেল ক্রসিংয়ের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তাছাড়া রাতের অন্ধকারে ঘটনাটি আত্মহত্যা না-কি দুর্ঘটনা তাও নিশ্চিত নয় বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের উদ্দেশ্যে আসে। ট্রেনটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয় কয়েকজন ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় নিহতের মরদেহের টুকরো অংশ রেলপথের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব