
১২৫পিস ইয়াবা সহ টোরাগড় থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!


১২৫পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
সোমবার হাজীগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই মোঃ আব্দুল আলিম ও তার সঙ্গীয় ফোর্স।
ওইসময় হাজীগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ড ১৩৮নং টোরাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১২৫পিস ইয়াবা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত হলেন, ০৭নং পৌরসভার টোরাগড় উত্তর পাড়া হোসেন উদ্দিন হাজী বাড়ীর মোঃ মোস্তফা(২২), পিতা-জামাল হোসেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।




























