চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪৬৪, মৃত্যু ৩৮

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২০ | ২:২১
Link Copied Successfully!

নতুন করে ৫২জনসহ চাঁদপুরে জেলায় ৪৬৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজকে পর্যন্ত করোনায় ৩৮জন মৃত্যুবরণ করেছেন। তবে অধিকাংশই উপসর্গ নিয়ে মৃত্যুর পর পজিটিভ রিপোর্ট আসে। রোববার পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ১০৫জন।

সোমবার (১৫ জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে ৯১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫২জনের রিপোর্ট পজিটিভ এবং বাকী ৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। পজেটিভ রিপোর্টের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন ৪জন। এর মধ্যে হাজীগঞ্জে ৩জন ও মতলব উত্তরে ১জন। মতলব উত্তরের মৃত কিশোর জামান (১২)। হাজীগঞ্জের মৃতরা হলেন আব্দুল মমিন (৫৮),আব্দুল লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানাগেছে, আক্রান্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাইমচরে ৮জন, হাজীগঞ্জে ৯জন, শাহরাস্তি ১৫জন, ফরিদগঞ্জে ৫জন, মতলব দক্ষিণে ৪জন ও মতলব উত্তর উপজেলায় ৬জন।

বিজ্ঞাপন

উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যা চাঁদপুর সদরে ১১জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ১২জন, শাহরাস্তি ৩জন, কচুয়া ৪ জন, মতল উত্তরে ৩জন ও মতলব দক্ষিণে ১জন।

উপজেলা ভিত্তিক আক্রান্ত সংখ্যায় চাঁদপুর সদরে ১৬২জন, মতলব উত্তরে ২৫জন, ফরিদগঞ্জ ৫৫জন, হাইমচরে ৩২জন, হাজীগঞ্জ ৫৮জন, কচুয়ায় ২৮জন, শাহরাস্তি ৬২জন, মতলব দক্ষিণে ৪২জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা