ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩০, ২০২১ | ১:২৪
Link Copied Successfully!

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে কয়েকটি পলিথিন ও ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও মন্ডলপাড়ার ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ও মার্স সিএনজি পাম্পের পেছনে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি রুবেল ও সোহেল নামে দুইজনের পলিথিনের গুদাম এবং মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদাম রয়েছে। রাত ৯টায় হঠাৎ কোনো এক গুদাম থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত সরে যান।

বিজ্ঞাপন

আগুনে ৫-৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের গুদামে ছাই ছাড়া কিছুই নেই। কথা বলার জন্য ক্ষতিগ্রস্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা