চাঁদপুর ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৮, ২০২১ | ১১:৫১
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকার পূর্বপাশের রেলপথ থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তাছাড়া রাতের অন্ধকারে ঘটা দুর্ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তাও নিশ্চিত নয় বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের উদ্দেশে আসে। ট্রেনটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাত সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় নিহতের মরদেহের টুকরো টুকরো অংশ রেলপথের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে স্থানীয় কেউই নিহতের সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা