মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৫, ২০২১ | ৩:৪৩
Link Copied Successfully!
ইলিশের ভরা মৌসুমেও সাগরে মিলছে না পর্যাপ্ত ইলিশ।
এ কারণে সাগর থেকে ইলিশের পরিবর্তে বলতে গেলে হতাশা নিয়েই জেলার বিভিন্ন মৎস্য বন্দরে ফিরছেন জেলেরা। তবে মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে সাগরে ইলিশের দেখা মিলবে।

দেশের মৎস্য সম্পদের মজুত বৃদ্ধি করতে সমুদ্র এলাকায় চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্র এলাকায় সব ধরনের মাছ এবং চিংড়ি শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২১ দিন সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি পহেলা নভেম্বর থেকে আট মাস চলে জাটকা সংরক্ষণ অভিযান।

তবে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার নানামুখী উদ্যোগ নিলেও এবার ইলিশের ভরা মৌসুমেও সাগর মোহনায় পর্যাপ্ত ইলিশের দেখা নেই। পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরের ট্রলারগুলো অল্পসংখ্যক মাছ নিয়ে বন্দরে ফিরলেও এতে তাদের জালানিসহ অন্যান্য খরচের টাকাই উঠছে না বলে দাবি জেলেদের।

বিজ্ঞাপন

 

মহিপুর মৎস্য বন্দরের ট্রলার মালিক সোবাহান ফকির জানান, জ্যৈষ্ঠ থেকে ভাদ্র পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এই সময়ে এ অঞ্চলের জেলেরা ইলিশের জাল নিয়ে সাগরে মাছ শিকার করেন। তবে এবারের চিত্র একেবারে ভিন্ন।

তিনি আরও বলেন, একটি ট্রলার একবার সাগরে মাছ ধরতে গেলে বাজার-সদাইসহ আনুষাঙ্গিক সব নিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করতে হয়। তবে সাত থেকে ১০ দিন সাগরে মাছ ধরে যখন বন্দরে আসে তখন দেখা যায় যে মাছ পাওয়া যায় তাতে ট্রলারের খরচ টাকাই ওঠে না। এমন চলতে থাকলে অনেক ট্রলার মালিককে পথে বসতে হবে।

বিজ্ঞাপন

জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, গত ২০১৮-২০১৯ অর্থবছরে পটুয়াখালী জেলায় ৬৪ হাজার মেট্রিক টন এবং ২০১৯-২০২০ অর্থবছরে ৬৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। সেই হিসাবে এবার ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার কথা। তবে বাস্তব চিত্র একেবারে ভিন্ন। ট্রলারে মধ্যসাগরে যে মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে জালানি এবং অন্যান্য খরচ তুলতেই কষ্ট হচ্ছে ট্রলার মালিকদের। আর যেসব ইঞ্জিনচালিত ছোট নৌকা আগে দিনে দুইবার সাগরে মাছ শিকারে যেত, মাছ না থাকায় এখন একবার সাগরে যাচ্ছে।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা