৫ কোটি টাকার ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২১, ২০২১ | ৬:৫৩
Link Copied Successfully!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫ কোটি টাকার ইয়াবাসহ সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাটি স্থলপথে ইয়াবা চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আওয়ামী লীগের দলীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে রাজনীতির আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা।

গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের তথ্য পেয়ে শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় মাদক ব্যবসায়ী উছাহ্লা মারমাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উছাহ্লা মারমা হচ্ছেন সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়াও পাশাপাশি সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন এক মাদক চোরাচালানকারবারী। তার পিতার নাম ক্যাসিং মারমা। গ্রেফতারের পর তার কাছ থেকে ১ লাখ ৭১ হাজার নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

সূত্র:যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন