নিউজিল্যান্ড সিরিজে কেনো খেলাবেনা মিঠুনকে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২১, ২০২১ | ৬:৩৪
Link Copied Successfully!

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্রুপের শিকার হয়ে থাকেন মোহাম্মদ মিঠুন।

মিডল অর্ডার এই ব্যাটসম্যান তার দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকের।

অবশ্য জাতীয় দলেও মিঠুন উপেক্ষিত। নিউজিল্যান্ড সফরের পর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে দলে থাকলেও মাঠে নামানো হয়নি তাকে।

বিজ্ঞাপন

এবারে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ১৯ সদস্যের স্কোয়াডেও ঠাঁই হয়নি এ মিডল অর্ডার ব্যাটসম্যানের। অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিঠুনকে নিয়ে অসংখ্য নেতিবাচক মন্তব্যের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্যে মিঠুনকে স্কোয়াডে না রাখার কারণ জানা গেল ভিন্ন কথা।

এ বিষয়ে প্রধান নির্বাচকের স্পষ্ট জবাব, টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাই নিউজিল্যান্ড সিরিজে রাখা হয়নি তাকে। এ সিরিজের সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটের।

তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল? সে সিরিজও তো টি-টোয়েন্টি ফরম্যাটেই হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার মিঠুনের স্কোয়াডে ঠাঁই না পাওয়া নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জবাবে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাকে বিবেচনা করা হবে একদিনের ফরম্যাটে। জিম্বাবুয়ে সফর ও অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল বাড়তি খেলোয়াড় ভাবনায়। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস না থাকায় সুযোগ পেয়েছিলেন মিঠুন। মিঠুন আমরা ওয়ানডে স্কোয়াডে রেখেছি। জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টির আগে চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। আর মিঠুন তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি।’

নান্নু আরো বলেন, ‘ও (মিঠুন) যে অবস্থানে খেলছে সেখানে এখন কিছু খেলোয়াড় আছে। তারপরও সে যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, চোখের বাইরে তো আর যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।

সুত্র:য়ুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব