লাইক চিহ্নের অপব্যবহার পরিহার করুন

Default User
গাজী সালাহউদ্দিন
আপডেটঃ জুন ১৩, ২০২০ | ৩:২১
Link Copied Successfully!

লাইক চিহ্নটা আসলে কোথায়, কোন ধরণের স্ট্যাটাসে প্রযোজ্য? এটা কি আসলে আমরা বুঝি! এই চিহ্নটা ব্যবহারের বোধটা কি আমাদের আসলেই আছে? ইদানিং লাইক চিহ্নটা ব্যবহারের অবস্থা দেখে রীতিমত হতভম্ব হতে হচ্ছে।

সম্প্রতি ফেসবুক খুললে দেখতে পাচ্ছি দুঃসংবাদে, মরণের সংবাদে, করোনা আক্রান্তে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে ও করোনা আক্রান্ত বৃদ্ধিতে এসব স্ট্যাটাস এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ফেইসবুক ইউজার প্রতিনিয়ত লাইক দিয়ে যাচ্ছেন। তার মানে উপরের সব ক্ষেত্রেই কি লাইক চিহ্ন দেয়া যেতে পারে? উপরের বিষয়ে লাইক দেয়ার মানে হচ্ছে দুঃসংবাদ তাও পছন্দ করি, মরণের সংবাদ তাও পছন্দ করি, করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাও পছন্দ করি, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তাও পছন্দ করি। এই ধরণের স্ট্যাটাস গুলোতে লাইক চিহ্নটি ব্যবহার ঠিক কিনা, এ সামান্য বোধটুকু ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে থাকার প্রয়োজন রয়েছে। যদি এ বোধটুকু না থাকে তাহলে ফেসবুকটাকে আসলে ব্যবহার করা আমাদের পক্ষে সমীচীন নয়।

আমরা মানুষের দুঃসংবাদে, বিভিন্ন রোগাক্রান্তে, অসুস্থতায়, বিভিন্ন কারণে মৃত্যুতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য কমেন্টস বক্সে সমবেদনা প্রকাশ, আরোগ্যকামনা, দুঃখ প্রকাশ ও শোক জানাতে পারি। লাইক চিহ্ন ব্যবহার করাটা তো আর বাধ্যতামূলক নয়। সুতরাং সব ক্ষেত্রেই আমরা এই চিহ্নটার অপব্যবহার করতে যাই কেন! অন্যদিকে কারো ভালো কাজে, সুখবরে, সৃষ্টিশীল কাজে, সাফল্যে, গঠনমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য লাইক চিহ্ন ব্যবহারতো শতভাগ করতে পারি। সাথে কমেন্টসও করতে পারি। আমার কাছে যেটা মনে হচ্ছে কারো কারো প্রকৃত বোধশক্তির অভাবে ফেসবুকটার অপব্যবহার হচ্ছে।

বিজ্ঞাপন

ফেসবুকে স্ট্যাটাস বুঝে সচেতনভাবে আমরা লাইক কমেন্টস ব্যবহার করলে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আরেকটু সমৃদ্ধ হবে। সবার মাঝে এই বোধ শক্তিটুকু জাগ্রত হোক।

লেখক- সাংবাদিক, শিক্ষক ও চারুশিল্পী

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা