চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ ব্যক্তির মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২০, ২০২১ | ৪:৩১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের মিশন রোডে ও হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৯ আগস্ট বৃহস্পতিবার রাত পোনে ১০ টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের মিশন রোডের পূর্ব দিকে খান বাড়ির সামনে এবং হাজীগঞ্জ সাতবাড়িয়া নামক স্থানে এ পৃথক দুটি ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়া নিহত এই অজ্ঞাত দুই ব্যক্তির কোন নাম-পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৫৫ এবং অপর জনের বয়স ৩২ হবে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার পরপরই মিশন রোডের পূর্ব দিকে খান বাড়ির সামনে রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ট্রেনের আঘাতে তার মাথার মগজ বের হয়ে রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তারা বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজনকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি প্যাকেটজাত করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পিএম রিপোর্টের জন্য লাশ মর্গে পাঠান।

অপরদিকে একই দিন বেলা সাড়ে ১২ টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে সাগরিকা ট্রেনের নিচে ৩২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে বলে রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়। তারও কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেন রেলওয়ে থানা পুলিশ মামলা নং- ০৬/২১।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার পপুলার বিডিনিউজকে জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনের আঘাতে এই অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে পিএম রির্পোটের জন্য মর্গে পাঠানো হবে। তবে তারা দু,জনই অজ্ঞাত। তাদের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি এবং পরিচয় শনাক্ত হলেই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা