চাঁদপুরে অক্সিজেন সিলিন্ডার চুরির সময় ধরা খেল ওয়ার্ডবয়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৯, ২০২১ | ৪:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে দুটি অক্সিজেন সিলিন্ডার চুরি করার সময় সাগর নামের এক ওয়ার্ডবয়কে আটক করা হয়েছে।

১৭ আগস্ট মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তপক্ষ তাকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোর্পদ করেছেন।

১৮ আগস্ট বুধবার সকালে তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে চাঁদপুর আদালতে হাজির করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হাসপাতালের বিভিন্ন স্টাফ ও অ্যাম্বুলেন্স চালকরা জানায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় সাগর বেশ কিছুদিন ধরে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে কাজ করে আসছেন। এই কাজের ফাঁকে সে দীর্ঘদিন ধরে সবার অজান্তে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরি করে প্রাইভেট ভাবে এক অ্যাম্বুলেন্স চালকের কাছে ভাড়া দিয়ে আসছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সে ৫০০ থেকে ১০০০ হাজার টাকার বিনিময়ে আইসোলেশন ওয়ার্ড থেকে অক্সিজেন সিলিন্ডার সবার অজান্তে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পূর্ব দিকের গেইট দিয়ে বাহিরে ভাড়া দিতে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালে কর্মরত অন্যান্যরা দেখে ফেলে। ওই সময় সাগর তাদেরকে দেখে অক্সিজেন সিলিন্ডার রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী জানতে পারলে তিনি লিখিত অভিযোগ দিয়ে ওয়ার্ডবয় সাগরকে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই সাধন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই সাধন পপুলার বিডিনিউজকে জানান,সাগর নামের এক ওয়ার্ডবয় হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে বাইরে দুটি সিলিন্ডার নেওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে হাসপাতাল কতৃপক্ষ লিখিত অভিযোগ দিয়ে তাকে চাঁদপুর মডেল থানা পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে সে জেলহাজতে রয়েছেন।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা