ক্ষত নিয়ে কুকুরটি শাহরাস্তি হাসপাতালে এলো, তবুও…

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৮, ২০২১ | ৮:৩৯
Link Copied Successfully!

ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষত নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হাজির একটি কুকুর। কুঁই কুঁই করে হয়তো চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছিল সেটি। দেখেই দয়া হয় চিকিৎসক নার্সদের। তাঁরাও যথাসাধ্য কুকুরটির চিকিৎসা ব্যবস্থা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দরজায় আসে একটি আহত কুকুর। যার পেটের অংশ ধারালো অস্ত্র দিয়ে কাটা। ক্ষতটি বেশ পুরোনো। দেখে সবার খুব মায়া হয়। হাসপাতালে কর্মরত কুক মো. হানিফ কুকুরটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন।

কুকুরটির দুরবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল রাতেই তাঁর ফেসবুক আইডিতে ‘কোন পশু প্রেমী যদি থাকে এই কুকুরটাকে নিয়ে যান। কাটা পেট নিয়ে এসেছে নিজেই’ শিরোনামে একটি পোস্ট দেন। সেটি দেখে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি থাকা এক রোগীর স্বজন এগিয়ে আসেন।

বিজ্ঞাপন

সোলাইমান কবির রায়হান নামে ওই যুবক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারিতে স্নাতক করেছেন। আধা ঘণ্টার মধ্যেই হাসপাতালের ওয়ার্ড বয় রাশেদের সহযোগিতায় ওই যুবক কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। দুঃখের বিষয় এতো চেষ্টার পরও ওইদিন শেষ রাতের দিকে কুকুরটি মারা যায়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, অবলা প্রাণীটি কষ্ট সহ্য করতে না পেরে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। একজন ভেটেনারি পাস করা যুবক কুকুরটির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেননি। সূত্র – আজকের পত্রিকা

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা