চাঁদপুরে গৃহপরিচারিকা ধর্ষণ মামলায় ব্যাংক ম্যানেজার গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৭, ২০২১ | ৫:৩৭
Link Copied Successfully!

গৃহপরিচারিকা ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি পলাতক চাঁদপুরের বাবুরহাট শাখার ব্যাংক ম্যানেজার ইলিয়াছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ইনস্পেকটর এনামুল হক চৌধুরী ঢাকার খিলগাঁও আইসক্রিম গলির এক আত্মীয়ের বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে।

৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেকটর এনামুল জানান, গত সপ্তাহে শহরের আলিমপাড়ার প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সপ্তম তলায় ওই তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তার এক নিকটাত্মীয় বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রথম আসামি শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ও তার সহযোগী পলি বেগমকে ইতঃপূর্বে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা