আফগান যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ২০ যুবক নিখোঁজ!

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৬, ২০২১ | ১:০৫
Link Copied Successfully!

রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে ২০ জনের মতো যুবক নিখোঁজ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তারা কোথায় আছে বা কী করছে তার কোনো হদিস নেই। এমনকি নিখোঁজ যুবকদের পরিবারও তাদের খোঁজ পাচ্ছে না। এরা সবাই নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আশঙ্কা আফগানিস্তানে জিহাদে অংশ নিতে চলে যেতে পারে তারা। তবে তারা কীভাবে যাওয়ার চেষ্টা করছে বা চলে গেছে তার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। এসব ঘটনার পর নিখোঁজদের পরিবারের ওপরও নজরদারি করছে পুলিশ। পাশাপাশি সম্প্রতি ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া ৩ জঙ্গিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম, গোয়েন্দা সূত্র এবং গণমাধ্যম প্রকাশ হওয়া সংবাদের প্রেক্ষিতে এমনটাই জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত আশির দশকে আফগানযুদ্ধে অংশ নিতে বাংলাদেশ থেকে একাধিক জঙ্গি গিয়েছিল। মিশন শেষ হওয়ার পর বেশিরভাগ জঙ্গি দেশে ফেরত এসেছে। তাদের মধ্যে ১০-১২ জন কারাগারে আটক থাকলেও বাকিদের হদিস নেই। গত কয়েক দিন ধরে বিষয়টি আলোচনায় আসার পর ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে কথা বলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আফগান যুদ্ধে অংশ নিতে ইতোমধ্যে অনেকে দেশ ছেড়েছেন। অনেকে রাস্তায় আছেন আবার অনেকে গ্রেপ্তার হয়ে ভারতে রয়েছেন। সীমান্তে তাদের কেউ সহায়তা করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ঢাকা থেকে বোমার সরঞ্জাম কিনে বান্দরবানের থানচি পাহাড়ে হিজরত করে ৪ মাস প্রশিক্ষণ নিয়েছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির ৩ সদস্যসহ শতাধিক তরুণ। তাদের প্রশিক্ষণ দিয়েছে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান ফোরকান। তার সঙ্গে আফগানফেরত জঙ্গিদের ভালো সম্পর্ক রয়েছে। আফগানে আসা যাওয়া জঙ্গিদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। গত মঙ্গলবার ঢাকার কাফরুল থেকে ফোরকানকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ওই কর্মকর্তা আরও বলেন, গত ৬ মাসে ২০ জনের মতো যুবককে পাওয়া যাচ্ছে না। তারা জঙ্গিবাদে সম্পৃক্ত বলে তথ্য পেয়েছি। নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজনের বিষয়ে তথ্য দিয়েছে ফোরকান। আমরা আশঙ্কা করছি, নিখোঁজরা ভারত বা পাকিস্তান হয়ে আফগানিস্তান চলে গেছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নিয়ে কাজ করা সিটিটিসি প্রথম বিষয়টি আঁচ করতে পারে। তারপর তারা এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করে। বিষয়টি নিয়ে তদন্তের এক পর্যায়ে দেশছাড়া তরুণদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর তাদের বিষয়ে পাশের একটি দেশকে বিস্তারিত জানানোর পর সেখানে কয়েকজন গ্রেপ্তার হয়। বাকি সদস্যদের সন্ধান করা হচ্ছে।

বিজ্ঞাপন

তদন্ত তদারক সূত্র জানায়, সম্প্রতি জঙ্গিদের একটি তালিকায় রয়েছে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের নাম। তাদের মধ্যে বেশ কয়েকজন জামিনে মুক্ত হয়ে লাপাত্তা হয়ে গেছে। সিরিয়ায় উগ্রপন্থি ইসলামিক স্টেটের (আইএস) নেতা ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদান ২০১৪ সালে ঢাকায় ‘মুজাহিদ’ সংগ্রহে এসে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মামলার পর ২০১৭ সালে আদালত থেকে জামিন পান। এরপর থেকেই লাপাত্তা তিনি। সূত্র- আরটিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা