
হাজীগঞ্জে ১১ কোটি টাকার কারেন্ট জাল ও রিং ছাঁই জব্দ


হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে চার দোকান থেকে ১১ কোটি টাকার কারেন্ট জাল ও রিং ছাঁই জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
অভিযান শেষ জানানো হয়, ৩৩ লাখ কারেন্ট জাল ও ৪৭০ পিচ রিং ছাঁই চায়না জাল জব্দ করা হয়েছে। ওই সময় দুই দোকানীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এর নেতৃত্বে এই অভিযানের ছিলেন জেলা কোস্টগার্ডের ইনচার্জ শামস্ ও তার সঙ্গীয় ফোর্স।
অভিযানের খবর পেয়ে ছুটে আসেন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাশেম ও কাপড়িয়া পট্টির কমিশনার তাপস সাহা।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে কাপড়িয়া পট্টির চার দোকান থেকে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৪৭০ পিচ চায়না রিং ছাঁই জব্দ করা হয়। সরকারি হিসাব অনুযায়ী যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। এছাড়া দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল ও রিং ছাঁইয়ের মূল্য ১১ কোটি টাকা ঘোষণা করায় জনমনে শঙ্কা তৈরি হয়। পরে পপুলার বিডিনিউজের প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, এক কেজি কারেন্ট জালে ২৪ মিটার হয়। আর এই ২৪ মিটার এর মূল্য ৬০০ টাকা। এছাড়া এক পিচ রিং ছাঁইয়ের দাম ১৫শ টাকা বিক্রি হয়। এমন হিসাবেও প্রায় ১১ কোটি টাকা মিলেছে।


























