চাঁদপুরে বেলভিউ হাসপাতালে আজ থেকে করোনা রোগীর ফ্রি চিকিৎসা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১২, ২০২১ | ৩:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে করোনার চাপ কমাতে অবশেষে শহরের বেলভিউ প্রাইভেট হাসপাতালে করোনার চিকিৎসা চালু হচ্ছে।

১১ আগস্ট বুধবার চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর আগে শহরের ইলিশ চত্বর সংলগ্ন বারাকাহ হাসপাতালকে (প্রা.) অস্থায়ী ভিত্তিতে করোনা হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছিল প্রাইভেট হাসপাতাল মালিক সমিতি। তবে বুধবারের সভায় বেলভিউ হাসপাতালকে চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে চাঁদপুর বেলভিউ (প্রা.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. হারুন-অর-রশিদ সাগর জানান, তাদের হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০টি থাকবে। এর মধ্যে দ্বিতীয়তলার একটি ওয়ার্ডে ৬টি বেড এবং চতুর্থতলার দুইটি ওয়ার্ডে ১৪টি বেড থাকবে। কোনো কেবিন থাকবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বেসরকারি হাসপাতাল মালিক সমিতি ও প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পর আমাদের হাসপাতালে করোনা ইউনিট চালুর কাজ শুরু করে দিয়েছি। অন্য বেসরকারি হাসপাতালগুলো আমাদের অক্সিজেনসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করার কথা। আশা করি বৃহস্পতিবার থেকে আমাদের হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা চালু হবে।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, বেলভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চাঁদপুর জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. হারুন-অর-রশিদ সাগর, চাঁদপুর জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. এন এম হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম প্রমূখ।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা