ফরিদগঞ্জে সাইকেল আরোহীর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৬:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর-লক্ষীপুর মহাসড়কের ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী সোহেল মিজি (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়।

১১ আগস্ট বুধবার বেলা ১১টা ৩০মিনিটের দিকে ধানুয়া দাস বাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে সিএনজি ও ট্রাক আসার সময় দাশবাড়ির সংলগ্ন এলাকায় আসার পর পিছনে থাকা ট্রাক সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী আনন্দ বাসের সাথে সংঘর্ষ হয় এবং বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়, সংঘর্ষের সময় পাশে থাকা সাইকেল আরোহী সোহেল মিজি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থল থেকে সাথে সাথেই ঘাতক ট্রাক পালিয়ে যান।

বিজ্ঞাপন

আহত সোহেল মিজিকে দুর্ঘটনার স্থল থেকে স্থানীরা উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থার অবনতি দেখে রোগীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।

জানা যায়,মৃত সোহেল মিজি উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আরফান আলী মিজি বাড়ির মরহুম আবদুল কাদের মিজির বড় ছেলে।

মৃত সোহেলের চাচাতো ভাই আনিস মিজি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস