
ফ্রেন্ডস ফোরাম ’৯৮-এর নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইঞ্জি. মো. আরিফ হোসেন খান, সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন


মতলব উত্তর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক বন্ধু সংগঠন ‘ফ্রেন্ডস ফোরাম ’৯৮’-এর ৪র্থ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. আরিফ হোসেন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী জসিম উদ্দিন।
সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচনী তফসিল অনুযায়ী ২১টি পদের বিপরীতে প্রার্থিতা আহ্বান করা হয়। নির্ধারিত সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ২০টি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন ২০টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
অপরদিকে, তথ্যপ্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পদটি আপাতত শূন্য রাখা হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এ পদে সিদ্ধান্ত গ্রহণ করবে।


নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. আরিফ উল্লাহ, সহ-সভাপতি মো. শরীফ আহম্মেদ লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. উসমান গনি প্রধান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মল্লিক।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মো. এরফান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল রানা, শিক্ষা, সমাজকল্যাণ ও ধর্ম সম্পাদক হুমায়ুন কবির চানমিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল রাড়ী, আইন, আন্তর্জাতিক ও পরিবেশ সম্পাদক মো. আশরাফুল আজম (উজ্জ্বল) এবং স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবে ডা. আল-জাকারিয়া জাকির দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আকলিমা আক্তার লাকী, মো. জাকির হোসেন রিপন, মো. মুক্তার হোসাইন, মো. সাইফুল ইসলাম ও মো. জহির উদ্দিন।
উল্লেখ্য, ফ্রেন্ডস ফোরাম ’৯৮ ২০১৭ সালের ৪ আগস্ট ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে মেধাবৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসায় মানবিক সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বার্ষিক বনভোজন এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উল্লেখযোগ্য।
নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে সংগঠনের সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।




























