পৃথক অভিযানে র‌্যাব-১১ এর হাতে মাদকসহ গ্রেফতার ৫

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৪:৪৫
Link Copied Successfully!

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানার মোগলটুলি থেকে ৩৩৩ পিস ইয়াবাসহ দুইজন এবং লালমাই থানার ললাই খিলপাড়া থেকে ১০.৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ আগস্ট মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোগলটুলি এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৩ (তিনশত তেত্রিশ) পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোগলটুলি গ্রামের মোঃ একেনুর রহমানের ছেলে মোঃ রানা (৩৮) ও একই গ্রামের মৃত ইফতেখার এর ছেলে মোঃ ছালিম (৬০)।

বিজ্ঞাপন

এছাড়াও র‌্যাব-১১ এর পৃথক আরেকটি অভিযানে ১১ আগস্ট সকালে কুমিল্লা জেলার লালমাই থানার ললাই খিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০.৮ (দশ কেজি আটশত গ্রাম) গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার একবালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৩৭), চৌদ্দগ্রাম থানার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ইয়াকুব মজুমদার (৪০) ও কোতয়ালি থানার মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুল মিয়া (৫২)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ উপ- পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে জানান, এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্টথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন