ফেনী ডিবির পরিদর্শকসহ ছয় কর্মকর্তা গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ১:০৪
Link Copied Successfully!

এক ব্যবসায়ীকে আটক করে তাঁর কাছ থেকে ২০টি সোনার বার লুট করার অভিযোগে ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকসহ ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করার কথা জানান ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। তিনি বলেন, লুট হওয়া সোনার বারগুলোর মধ্যে ১৫টি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র বলেছে, স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস চট্টগ্রাম শহরের হাজারী গলিতে ব্যবসা করেন। গত রোববার বিকেলে তিনি ২০টি সোনার বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় ডিবি পুলিশ তাঁর গাড়ি থামায়। এরপর তাঁকে আটক করে সোনার বারগুলো ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে রাতে গ্রেপ্তার করা হয়।

ব্যবসায়ী গোপাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় তাঁকে আটক করার পর সোনার বারগুলো ছিনিয়ে নিয়ে রাত আটটার দিকে ছেড়ে দেন ডিবির অভিযুক্ত ওই কর্মকর্তারা। এই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০টি সোনার বারের বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা