এডিসি সাকলায়েনকে ডিবি থেকে বদলি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ১:০২
Link Copied Successfully!

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বদলি করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে তাকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘১৮ ঘণ্টা সময় কাটানোর’ খবর গণমাধ্যমে আসার পরপরই এ বদলির আদেশ দেওয়া হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, বদলির আদেশের আগে সাকলায়েন ডিবির সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়। এডিসি সাকলায়েনের সরকারি বাসভবনের (রাজাবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের ৯/সি) সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে পরীমনির সাদা রঙের একটি হ্যারিয়ার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৫৯৬৫৩) এসে থামে পুলিশ কর্মকর্তাদের একটি আবাসিক ভবনের সামনে। সেই গাড়ি থেকে প্রথমে নামেন লাল রঙের টি-শার্ট পরিহিত সাকলায়েন। এরপর সাদা রঙের একটি স্লিপিং গাউন পরিহিত অবস্থায় নামেন নায়িকা পরীমনি। এ সময় কোলে ছিল তার প্রিয় বাদামি রঙের পোষা কুকুর, যার নাম পরীমনি আদর করে দিয়েছে ‘কুটু’। পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন সাকলায়েন। এরপর তারা দুজন লিফটে উঠে সাকলায়েনের বাসায় যান। এরপর পরীমনির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগও ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়। রাত দেড়টায় ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। গাড়ি পার্ক করে চালক মোবাইলে উচ্চ শব্দে গান ছেড়ে শুনছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীমনির গাড়িচালক যখন গান শুনছিলেন তখন দায়িত্বরত এক নিরাপত্তা সদস্যের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। কারণ পুলিশের নিজস্ব কোনো চালক এত রাতে আবাসিক এলাকার মধ্যে এভাবে গান শোনার কথা নয়। তখন পরীমনির ওই চালকের কাছে তার পরিচয় আবার জানতে চান নিরাপত্তাকর্মী।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা