আজ বন্ধ ব্যাংক-বীমা-শেয়ারবাজার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ১১:৫৮
Link Copied Successfully!

কোভিড-১৯ থেকে সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে। করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। পরিপ্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। সপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।
সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব