বলাখালে দুই দোকানে অগ্নিকান্ড, তিন দোকানে চুরি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৭, ২০২১ | ২:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারস্থ এলাকার রামপুর রোড সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এর সামনে থাকা কাশেম মিয়ার চায়ের দোকানে এবং তার পাশে থাকা সিএনজি স্ট্যান্ড কর্তৃক একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৩ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্ততঃ ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চায়ের দোকানি কাশেম মিয়া।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কাশেম মিয়া পপুলার বিডিনিউজকে জানান, তার দোকানে ১টি ফ্রিজ , ৩টি আলমারী, নগদ ৭ হাজার টাকা, ৪ টি টেবিল এবং ১৭ টি চেয়ার পুড়ে যায়। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পাশের সিএনজি স্ট্যান্ড কর্তৃক ডা. মিজানের অফিসে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কাশেম মিয়া ৭ সদস্যের পরিবার নিয়ে জীবন যাপন করার জন্য আবার কিছু পুঁজি চেয়েছেন জেলা প্রশাসকের কাছে।

অন্যদিকে একই বাজারের ৩টি দোকানে চুরির ঘটনা ঘটে। বলাখাল মধ্য বাজারে বন্ধন জুয়েলার্স, মাস্টার মেডিকেল হল এবং বিল্লাল স্টোরে চুরি হয়। এতে ৩ দোকানে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণ , ২০ ভরি রুপা চুরি হয়। শনিবার ভোর ২ টায় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। যার সিসিটিভি ফুটেজ পপুলার বিডিনিউজ সংগ্রহ করছে। এই বিষয়ে বন্ধন জুয়েলার্সের শংকর সাহার সাথে তিনি পপুলার বিডিনিউজের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে মাস্টার মেডিকেল হলের বিপ্লব চন্দ্র শীল জানান, তার দোকানে বিকাশের নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিলো, চোর সব নিয়ে গেছে। তবে দোকানে থাকা মালামাল নেয়নি।

বাজারে চুরি এবং অগ্নিকাণ্ড উভয় স্থানই পরিদর্শন করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ হারুনুর রশিদ পপুলার বিডিনিউজকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে চোর চিন্তিত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পপুলার বিডিনিউজ -হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব