করোনা চিকিৎসার ব্যয় মেটাতে অনেকেরই হিমশিম অবস্থা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৬, ২০২১ | ৪:০২
Link Copied Successfully!

বসুন্ধরায় ক্যানসার আক্রান্ত মা এসেছিলেন মেয়ের কাছে বেড়াতে। এসে প্রথমে করোনায় আক্রান্ত হন তাঁর ছেলে, তারপর তিনি নিজে। দিন কয়েক বাদে জামাতা। তিনজন রোগীর মধ্যে কে পাবেন সর্বোত্তম চিকিৎসা, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সমস্যায় পড়ে যায় পরিবারটি।

চিকিৎসাসহায়তা পেতে এই পরিবারকে সাহায্য করেছেন তাঁদের এক স্বজন। তিনি  বলেন, এই পরিবারের মা ও ছেলে—দুজনের অবস্থাই ছিল জটিল। রোগের চিকিৎসা ব্যয়বহুল। কাকে ভর্তি করতে চান আগে, জানতে চাইলে মেয়ে ভাইয়ের কথা বলেন। মা কেন নন, এমন প্রশ্নে মেয়ে বলে ফেলেন, মায়ের বয়স বেশি। তিনি জটিল রোগে ভুগছেন। ভাইয়ের বয়স কম। হয়তো চিকিৎসায় বেঁচে যাবেন। তাঁর স্ত্রী-সন্তান আছে। পুরো পরিবার নইলে পথে বসে যায়। এর কিছুক্ষণ বাদেই মায়ের অবস্থা আরও খারাপ হয়। পরিবারের একমাত্র সুস্থ সদস্য মেয়েটি এবার মায়ের জন্য একটা আসনের খোঁজ শুরু করেন।

সরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অপেক্ষাকৃত কম। কিন্তু সেখানে শয্যা কম। সব সময় সব ওষুধ বিনা মূল্যে পাওয়াও যায় না। তবু রোগীরা যাচ্ছেন। শয্যা খালি নেই, এই নোটিশ দেখে রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানকার ব্যয় আকাশচুম্বী। করোনায় মা–বাবা ও স্ত্রীকে হারিয়েছেন, এমন এক ব্যক্তি প্রথম আলোকে জানিয়েছেন, ব্যয় মেটাতে তিনি জমি বিক্রি করেছেন। এ ছাড়া অনেকে ঋণ করছেন। করোনাভাইরাসে মানুষ মরছে, পাশাপাশি পরিবারগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কথা হচ্ছিল মো. বাবুলের সঙ্গে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে স্ত্রী ইয়াসমিন আক্তারকে নিয়ে এসেছেন। বাবুল  বলেন, ‘যেদিন আসছি, বউয়ের শ্বাসে খুব রাগ (তীব্র শ্বাসকষ্ট) আছিল, এখন সহজ হয়া আসছে। থাকা-খাওয়া, কয়েকটা ওষুধ ফ্রি। তা–ও বাইরে থেকে ওষুধ কিনছি সাড়ে আট হাজার টাকার।’

সূত্র: প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব