চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বরযাত্রী দলের ১৭ জনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৪, ২০২১ | ৫:১২
Link Copied Successfully!

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ইউনিয়নে পদ্মা নদীর পাড়ের একটি ঘাটের ঘরে বজ্রপাতে সতের জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি।

ওই ব্যক্তিরা বরযাত্রী দলের সদস্য ছিলেন, তবে দুর্গম এলাকা হওয়াতে দুপুর পর্যন্ত ওই বরযাত্রী দলে মোট কতজন সদস্য ছিলো এবং যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ, নারী বা শিশু কতজন সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি বিবিসি বাংলাকে বলেছেন বরযাত্রী দলটি উপজেলা সদরের সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী।

বিজ্ঞাপন

“তারা বরযাত্রী হিসেবে সুন্দরপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে যাচ্ছিলো। দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাটে আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা ঘাটেই একটি ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহগুলো আনা হচ্ছে এবং আমরা সেখানে যাচ্ছি,” মিস্টার রাব্বী বলছিলেন।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামও এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তিনিও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলের পথে রয়েছেন।

“এখন পর্যন্ত এটুকুই আমরা নিশ্চিত হতে পেরেছি যে সতের জন স্পট ডেড। বরযাত্রী দলটি নদী পার হওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছিলো। বৃষ্টির কারণে তারা সেখানে একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছিলো,” বলছিলেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র:বিবিসি বাংলা

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব