চাঁদপুরের শামীমকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২, ২০২১ | ৩:৫৫
Link Copied Successfully!

আগেই জানা ছিল আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল কেমন হবে। কারা থাকবেন, কত সদস্যের হবে স্কোয়াড। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিতদাও সেরে ফেলেছে বিসিবি।

রোববার দিবাগত রাতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত মেনে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে। এছাড়া, ওপেনারা তামিম ইকবাল, লিনট দাস আছেন ইনজুরিতে।

বিজ্ঞাপন

আগামি মঙ্গলবার (৩ আগস্ট) পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

১৭ সদস্যের বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব