স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন চাঁদপুরের ডিসি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২১ | ৫:৩৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রশাসনে লোকবল সংকট চরম আকার ধারণ করেছে। লকডাউনে জেলা সদরের পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনকে রীতিমতো হিশমশিম খেতে হচ্ছে। এছাড়া ২ জন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় প্রশাসনের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সর্বশেষ শুক্রবার রাতে করোনা আক্রান্ত হন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

১ আগস্ট শনিবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

এতে লিখেছেন, ‘আমাদের চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার স্ত্রীও করোনা আক্রান্ত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবজানী কর করোনা আক্রান্ত হয়ে চাঁদপুর সার্কিট হাউসে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

বিজ্ঞাপন

‘এ মুহূর্তে চাঁদপুর জেলায় কোন ডিডি এলজি ( উপপরিচালক, স্থানীয় শাখা, উপসচিব পদমর্যাদার) নেই, সিনিয়র অফিসারের মধ্য আছেন নতুন যোগদানকারী একজন অতিরিক্ত জেলা প্রশাসক। বাকী যে কয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন তারা সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশকে সাথে নিয়ে রাত- দিন চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট করে যাচ্ছেন। এর মধ্যে আছে অফিসের রেগুলার কাজ( রিপোর্ট রিটার্ন, বিভিন্ন মিটিং আয়োজন,তদন্ত) ত্রাণ বিতরণ।’

তিনি আরও লিখেন, ‘আমার এই ক্লান্তিহীন যোদ্ধারা যাতে হতাশ না হয়, ভেঙে না পড়ে, যাতে নতুন উদ্যমে কাজ করে যেতে পারে সেজন্য মাঠে উপস্থিত হয়ে প্রেরনা দিয়ে যাচ্ছি আমি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে মাঠে সহযোগিতার জন্য গঠন করেছি স্বেচ্ছাসেবক বাহিনী। সে সাথে মাঠে রেখেছি স্কাউটস, রোভার ও বিএনসিসি।’

জেলা প্রশাসক লেখেন, ‘আমরা হারবো না, আমরা হারতে শিখিনি। ইনশাআল্লাহ চাঁদপুরে করোনাকালীন এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো। শুধু চাঁদপুরবাসীর নিকট আমাদের অনুরোধ আমরা আপনাদের জন্য কাজ করছি, আপনারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করুন,দয়াকরে স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব