
পদ্মায় চোখের সামনে বিলীন হচ্ছে স্বপ্নের ভিটেবাড়ি


নদীভাঙনের সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে হাজারও মানুষের স্বপ্ন। দৌলতদিয়ায় চোখের সামনে নিমিষেই নদীগর্ভে বিলীন হচ্ছে ভিটেবাড়ি।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার মজিদ শেখেরপাড়ায় দ্বিতীয় দফায় শুরু হয় ভাঙন। এতে নদীতীরবর্তী প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ও বরাট ইউনিয়নের গোদারবাজার অংশে কংক্রিট নির্মিত সিসি ব্লকের ১৫০ মিটার অংশ ভেঙে যাওয়ায় শুরু হয়েছে এই ভাঙন।


কার্যত ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট ও ১নং ফেরিঘাটের এলাকায় মজিদ শেখেরপাড়ায় ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হতে দেখা গেছে ভিটেজমি। এ ছাড়া সেখান থেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অনেকেই।
সূত্র: যুগান্তর
H/N




























