সনাক চাঁদপুরের স্বজন গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ৮:৫২
Link Copied Successfully!
সনাক-চাঁদপুরের স্বজন গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে স্থানীয় পর্যায়ে সনাক-এর সহায়ক শক্তি বৃদ্ধিকল্পে উপদেষ্টা পরিষদ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের পাশাপাশি সনাকের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী গ্রুপ হলো স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)।

স্বজন গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং স্বজনের নেতৃত্ব বিকাশের লক্ষে গত ২৪ জুন ২০২০ সনাক-স্বজন সমন্বয় সভায় (ভার্চুয়াল) নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে স্বজনের সমন্বয় কমিটি পূনর্গঠিত হয়েছে এবং স্বজন সদস্যবৃন্দের মধ্য থেকে তিন সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সভায় মনিরুজ্জামন বাবলু (অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের সম্পাদক ও ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর প্রতিনিধি, সাহিত্য মঞ্চের সহ-সভাপতি এবং হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য)-কে সমন্বয়কারী এবং জেসমিন আক্তার (প্রভাষক) ও মুহাম্মদ ফরিদ হাসান (লেখক ও গবেষক, দৈনিক চাঁদপুর কন্ঠের সহ-সম্পাদক)-কে সহ-সমন্বয়কারী নির্বাচন করা হয়। যা আগামী ২৯ জুলাই ২০২১ থেকে কার্যকর হবে। এ কমিটি আগামী এক বছর (২৯ জুলাই ২০২১-২৯ জুলাই ২০২২) পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

দুর্নীতিবিরোধী আন্দোলনের সহযোগী গ্রুপ হিসেবে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি তথা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর বেগবান করার লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বজন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

স্বজনের এ সমন্বয় (ভার্চুয়াল) সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের স্বজন বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডা. সাবেরা ইসলাম, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, টিআইবি’র চট্রগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা সহ স্বজনের সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা