শিল্প-কারখানা খোলা রাখার অনুরোধ নাকচ করে দিল সরকার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ৩:১২
Link Copied Successfully!

বাংলাদেশে লকডাউনের মধ্যে শিল্প-কারখানা খোলা রাখার জন্য মালিকরা যে অনুরোধ জানিয়েছিলেন, সরকার তা নাকচ করে দিয়েছে।

মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখার জন্য শিল্প মালিকদের অনুরোধ তারা রাখতে পারছেন না।

“আমাদের বৈঠকে সিদ্ধান্ত এসেছে যে, এখন লকডাউন চলছে, ৫ই অগাষ্ট পর্যন্ত তা চলবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই কারখানা খোলার অনুরোধ করেছিলেন, আমরা সেই অনুরোধ গ্রহণ করতে পারছি না” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে আবারও ঘোষণা করা হলো, ৫ই অগাষ্ট পর্যন্ত চলমান লকডাউনে গার্মেন্টসসহ সব শিল্পকারখানা বন্ধ রেখে বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সরকারের এমন অবস্থানে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।

তারা বলেছেন, তারা কারখানা খোলার তাদের দাবি পুনর্বিবেচনার করার জন্য আবারও সরকারের কাছে অনুরোধ জানাবেন।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি বাংলা

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা