চাঁদপুরে আইসোলেশন ইউনিটে বাড়ল আরও ৬০ শয্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ১২:৫২
Link Copied Successfully!

চাঁদপুর জেনারেল হাসপাতালের ৬০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিটকে ১২০ শয্যায় উত্তীর্ণ করা হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চাঁদপুরে করোনার পরিস্থিতি ভালো নয়। তারপরও পুরো হাসপাতাল করোনা আইসোলেশন ইউনিট করার কোনো পরিকল্পনা এখনো নেয়া হয়নি। তবে ১২০ বেড থেকে দেড়শ বেডের আইসোলেশন ইউনিট করার একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাত উপজেলায় ২০টি করে ১৪০ টি বেডের ব্যবস্থা রয়েছে।’

সিভিল সার্জন বলেন, ‘প্রয়োজনে প্রতি উপজেলায় আরও ১০ শয্যা করে বাড়ালেও সাত উপজেলায় ৭০টি শয্যার ব্যবস্থা করা যাবে। মূলত কয়েকটি উপজেলার সাধারণ মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভিড় জমাচ্ছেন। এতেই সরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে ডাক্তার ও নার্সরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চাঁদপুর সদর হাসপাতালে অক্সিজেনের কিছুটা সংকট রয়েছে। আবুল খায়ের গ্রুপ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। পাশাপাশি আমরা কুমিল্লা থেকেও সিলিন্ডার নিয়ে আসছি। সামান্য সংকট থাকলেও অক্সিজেন প্লান্ট চালু হলে সেই সংকট কেটে যাবে।’

ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, ‘অনেকেই আমার নাম ব্যবহার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পুরোটাই করোনা ইউনিট হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছেন। যারা সংবাদ প্রকাশের আগে আমার সঙ্গে কথা বলেননি।’

তিনি বলেন, ‘পুরো হাসপাতাল যদি করোনা আইসোলেশন ইউনিট করা হয় তাহলে শিশু ও নারীসহ জরুরি স্বাস্থ্য সেবা নিতে সমস্যা সম্মুখীন হবেন সাধারণ রোগীরা। তাই আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই।’

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা