চাঁদপুরে ইলিশের হাঁকডাক আর নিলামে প্রাণবন্ত মাছ ঘাট

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৬, ২০২১ | ৪:০৫
Link Copied Successfully!

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের ঘাট হিসেবে পরিচিত চাঁদপুর মাছ ঘাট। দীর্ঘদিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় আড়তদার ও শ্রমিকরা অলস সময় পার করতেন এখানে। কিন্তু গত কয়েকদিনে সরব হয়ে উঠেছে ঘাটটি। বেড়েছে আড়তদার ও শ্রমিকদের কর্মব্যস্ততা।

ঘাটে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন প্রায় এক হাজার মণের অধিক ইলিশ আসছে ঘাটে। সেখানে চাঁদপুরের মেঘনায় ইলিশের তুলনায় ভোলা-বরিশাল, সন্দ্বীপ-হাতিয়ার ইলিশের পরিমাণ অনেক বেশি। ফলে চাঁদপুরের ইলিশের দাম এখনো ক্রেতাদের হাতের নাগালে আসেনি।

সোমবার (২৬ জুলাই) সরেজমিনে মাছ ঘাট ঘুরে দেখা যায়, হাঁকডাক আর নিলামে প্রাণবন্ত চাঁদপুর মাছ ঘাট। কেউ প্যাকেট করার কাজে ব্যস্ত, কেউবা ডেলিভারির জন্য ক্রেতার নাম লিখছেন প্যাকেটের গায়ে। সবকিছুতেই ছিল ব্যস্ততার ছাপ।

বিজ্ঞাপন

ঘাটে সম্রাট নামে আড়তদার বলেন, ৮০০-৯০০ গ্রাম ওজনের চাঁদপুরের ইলিশের দাম এক হাজার টাকা, ১০০০-১২০০ গ্রাম ওজনের ইলিশের দাম সাড়ে এক হাজার ২০০ টাকা। দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম এক হাজার ৮০০ টাকা।

রাকিব নামের এক ব্যবসায়ী জানান, ‘সাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ঘাটে মাছ আসা বৃদ্ধি পেয়েছে। কিন্তু লকডাউনের কারণে কোনো ক্রেতা ঘাটে আসতে পারছেন না। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা