ফেরিঘাটে পুলিশের লাঠিচার্জ, পানিতে পড়ে আহত যাত্রীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৫, ২০২১ | ৬:৩৬
Link Copied Successfully!

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ইলিশা ফেরিঘাটে যাত্রীদের ভিড় সামাল দিতে লাঠিচার্জ করা হয়। এ সময় পানিতে পড়ে আহত হন অনেক যাত্রী।

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা ও চট্টগ্রামগামী কমপক্ষে ৫ হাজার যাত্রী একজোটে ফেরি কনকচাপা ও কুসুমকলিতে উঠতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে অনেক যাত্রী নদীতে পড়ে আহত হন। এদের অবশ্য স্থানীয়রা উদ্ধার করেন। পরে ওই সব যাত্রী গোপনে ফের ট্রলারে পাড়ি জমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা এসিল্যান্ড মো. আবু আব্দুল্লা খান জানান, সকাল থেকে কয়েক হাজার যাত্রী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেরিঘাটে জড়ো হয়। এরা ফেরিতে ওঠার প্রস্তুতি নেয়। ওই যাত্রীদের চাপে সবজি-মাছ পরিবহনকৃত ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনের গাড়ি ফেরিতে উঠতে পারছিল না।

বিজ্ঞাপন

এ অবস্থায় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ নিয়ে ওই ঘাটে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙেও যাত্রীরা ফেরিতে উঠতে মরিয়া হয়ে ওঠে। মাইকিং করেও এদের ঠেকানো যাচ্ছিল না। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও তাড়া খেয়ে নদীতে পড়ে যান অনেক যাত্রী। এ সময় বেশ কয়েকজন আহতও হন। অনেকে পাশের দোকানপাটে অবস্থান নিয়ে ক্ষোভ ঝাড়েন।

সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা