হাজীগঞ্জ সোনালী মুরগীতে স্বপ্ন দেখছেন অর্ধশতাধিক অস্বচ্ছল পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৫, ২০২১ | ৩:০০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সোনালী মুরগী পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অর্ধশতাধিক অস্বচ্ছল পরিবার।চাঁদপুর জেলা পরিষদের এডিপি খাতের বিশেষ বরাদ্দের আওতায় আত্মকর্মসংস্থান মূলক সহায়তা প্রকল্পের মাধ্যমে সোনালী মুরগী পেয়ে মহাখুশি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের সদস্যরা।

জানা যায়, চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এলাকার সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম তাঁর নির্বাচনী এলাকার অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়ে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিকল্প আয়বর্ধক হিসেবে এককালীন ১০৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ৩০ টি করে সোনালী মুরগী দিয়ে সহযোগিতা করেন। সাথে ফিড, মুরগীর খাঁচা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। উপকারভোগী ৫৫টি অসচ্ছল পরিবার সৌনালী মুরগী পেয়ে স্বপ্ন দেখে আসছেন।

সুবিদাভোগী উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পাচৈ গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে শারিরিক প্রতিবন্ধি হাবিব মিয়া (৪৬)। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন অনেক আগেই। এখন পেয়েছেন মুরগী,খাচা,ঔষধ, ফিড। হাবিবের খুশির অন্ত নেই। মুরগী পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে বিশ্বাস করেন হাবিব। আর পেছনে ফিরে তাকাতে হবে না বলেও আশাবাদী হাবিব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কথায় কথায়। কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এখন মাথাগোঁজার ঠাঁই ও বেঁচে থাকার একটা অবলম্বন পেয়ে সুখে আছেন। স্বপ্ন দেখছেন একদিন বড় খামারি হবেন।।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় উপজেলার অস্বচ্ছল মানুষদের খুঁজে বের করে স্বচ্ছতা এবং জবাবদিহীতার ভিত্তিতে ৫৫ টি তালিকাভুক্ত পরিবার প্রতি ৩০টি সোনালী মুরগী তুলে দেই যার ক্রয়মূল্য প্রতিটি ৪৮০ টাকা।

প্রতিটি অস্বচ্ছল পরিবারকে একটি করে খাঁচা দেই মুরগী পালন করার জন্য যা তৈরি করতে খরচ হয় ১৫ হাজার টাকা। প্রতি পরিবারকে মুরগীর ফিড দেই ১ বস্তা। মুরগী যাতে সুস্থ্য থাকে সেজন্য মুরগীকে ২ হাজার ২৫০ টাকার ভ্যাক্সিন দিয়ে দেই। সর্বোপরি অসচ্ছল মানুষদের জীবনমান উন্নয়নে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেন স্থানীয় সাংসদ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা