চলে গেলেন দেলোয়ার মিয়াজী, কাঁদলেন সহস্রাধিক মানুষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২২, ২০২১ | ৭:২৫
Link Copied Successfully!

সহস্রাধিক মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চোখের জলে শেষ বিদায় নিয়েছেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘ ২২ বছরের সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় দেলোয়ার হোসেন মিয়াজীর নামাজের জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতির ঢল নেমেছে। রাতে দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুর সংবাদ শুনে অনেকেই শোকাহত হয়ে পড়েন সকাল থেকেই অনেকেই তাকে দেখতে উপজেলা সদরে তার বাড়িতে হাজির হন।

সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। দেলোয়ার হোসেন মিয়াজীর জানাজার পূর্বে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তৃতা রাখেন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজিগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতা আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ কমল, পরিবারের পক্ষে দেলোয়ার হোসেন মিয়াজীর একমাত্র ছেলে হৃদয়।

বিজ্ঞাপন

মরহুমের জানাজায় নামাজে ইমামতি করেন পৌর সদরের গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা