চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২১, ২০২১ | ১০:০৪
Link Copied Successfully!

চাঁদপুরে ঈদের দিনে ঘুরতে বের হয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ৬ আরোহী গুরুতর আহত হয়েছে।

২১ জুলাই বুধবার বিকেল ৫ টার দিকে চাঁদপুর শহরতলীর বাবুরহাট পুলিশ লাইন্সের নার্সারি গেইট ও চাঁদপুর সদর উপজেলার গাছতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৃথক দু’টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে পৃথক দুটি মোটর সাইকেলে থাকা ৬ জন যুবক গুরুতর আহত হয়।

আহতরা হলেন চাঁদপুরের লালদিয়া এলাকার মুসলিম খানের পুত্র মেহেদি (২৪), তার ছোটভাই ইমন (১৮) ও তাদের খালাতো ভাই আবু তাহের সিদ্দিক আনন্দ (২১)।

এছাড়া অপর দুর্ঘটনায় আহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার শিলন্দদীয়া গ্রামের দুদু গাজীর পুত্র শাওন (১৮),জাহাঙ্গীর মিয়ার পুত্র তামিম (১৬) ও মিজান খানের পুত্র সৈকত (১৬)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সোহেল খান ও মোস্তফা কামাল জানান, পবিত্র ঈদুল আজহার দিন  বিকেলে লালদিয়া এলাকার মেহেদী তার দুই ভাইকে নিয়ে একটি মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইনের নার্সারি গেটের সামনে গেলে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেন।

এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই প্রাইভেট কারের নিচে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী মেহেদী ও তার ছোট ভাই ইমন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা