হাজীগঞ্জে যাত্রী ছাউনী দখল, উচ্ছেদ করবে জেলা পরিষদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৪, ২০২১ | ৮:৪৮
Link Copied Successfully!
হাজীগঞ্জে যাত্রী ছাউনী দখল, উচ্ছেদ করবে জেলা পরিষদ

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বিশ্বরোডস্থ যাত্রী ছাউনী দখল করে সাটার লাগিয়ে দেয়া হয়েছে।  জেলা পরিষদের দায়িত্বশীলরা বলছেন, দখলবাজরা দখল করতে পারবে না। শিগগির উচ্ছেদ মামলার মাধ্যমে যাত্রী ছাউনি দখলমুক্ত করা হবে।

জেলা পরিষদ যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। সেই যাত্রী ছাউনি একটি চক্র দখল করার চেষ্টা করছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ পপুলার বিডিনিউজকে বলেন, গত সোমবার রাতে  কয়েকজন যাত্রী ছাউনী দখলের চেষ্টা করে। ওইসময় তারা হাজী জসিম ভাইয়ের কাছে কাগজপত্র আছে বলে দাবী করেছিল। আমরা খবর পেয়ে বাধা দিয়েছি। এখন কে বা কাহারা আবার মঙ্গলবার রাতে সাটার লাগিয়ে দেয়। তবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ওচমান গণি সরজমিনে এসে পরিদশন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেন আশ্বাস্ত করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে মুঠোফোনে পপুলার বিডিনিউজকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন বলেন, ২০১৬ সালে জেলা পরিষদের যাত্রী ছাউনী উচ্ছেদের একটি মামলা চলমান। দখলবাজরা যতবড় শক্তিশালী হোক যাত্রী ছাউনী দখল মুক্ত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা না জেনে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তা ঠিক নয়। যাত্রী ছাউনী জেলা পরিষদের। এটা কেউ দখল করতে পারবে না। কেউ আমার নাম বললে আমি দায়ী হতে পারি না।

তিনি আরো বলেন,  জেলা পরিষদের মাসিক সভায় সব সময় হাজীগঞ্জসহ জেলার সকল যাত্রী ছাউনিগুলো দখল মুক্ত করা প্রয়োজন বলে দাবী করে আসছি।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন,  শুক্রবার হাজীগঞ্জে এসে বিষয়টি দেখে তাৎক্ষণিক জেলা পরিষদের যাত্রী ছাউনিটি জনগণের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব