স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে খুলছে হাজীগঞ্জ বাজার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১০, ২০২০ | ৭:৪২
Link Copied Successfully!

টানা নয় দিন লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে হাজীগঞ্জ বাজার। আজ বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সাংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পরামর্শনুযায়ী পুরো হাজীগঞ্জ বাজারে আজ বিকাল ৩ টা থেকে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে জরুরী সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীরা লকডাউন মেনে চলায় সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া সমিতির পক্ষ থেকে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবব-উল- আলম লিপন, অতিরিক্তি পুলিশ সুপার আফজাল হোসেন, তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদসহ সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমিতির কার্যালয়ের এই জরুরী সভায় সিদ্ধান্ত হয় যে, বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা চলতে হবে। প্রত্যেক বিক্রেতার মাস্ক বাধ্যতামূলক, ক্রেতারা তিন ফুট দুরত্ব বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম আমাদের সিদ্ধান্তে একাত্মতা পোষণ করে স্বাস্থ্য বিধি মেনে হাজীগঞ্জ বাজার চালু রাখতে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি করোনামুক্ত হাজীগঞ্জ রাখতে ২ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৯ দিন বন্ধ ঘোষণা করে। ওষুধের দোকান ২৪ ঘন্টা ও মুদি দোকান ২ টা পর্যন্ত খোলা রাখা হয়। বাকী সব দোকান বন্ধ ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব